রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২:৪৯

মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাকান্দায় এসে শেষ হয়। পরে কলাকান্দা হযরত উমর (রা.) আলিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল মাস্টারের সভাপতিত্বে ও মাওলানা মো. মোরশেদ আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন হযরত মাওলানা মাসউদ আহমেদ আল উয়েসী, মাওলানা আশফাক আহমেদ, মাওলানা নেছার আহমেদ মাস্টার, মাওলানা শাহ বদিউজ্জামান বাহার, মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, আলহাজ্ব আ. হাকিম মিয়াজী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মাস্টার, মো. নুরুজ্জামান, মো. আহম্মদ উল্লাহ, মোজাম্মেল হক মাস্টার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. হাকিম মিয়াজী।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য ও মহানবীর জীবনী তুলে ধরেন এবং ঈদে মিলাদুন্নবী (দ.) বিশ্বব্যাপী পালনের আহ্বান জানান। বর্ণাঢ্য এই আয়োজনে ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন: মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়