প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২২:২৮
আমিন আমিন' ধ্বনিতে মেঘনাপাড় মুখরিত
আখেরি মোনাজাতে শেষ হলো চাঁদপুর জেলা ইজতেমা

মুসলিম
|আরো খবর
উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী মেঘনাপাড়ের চাঁদপুর জেলা ইজতেমা।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমীর মাওলানা শামসুদ্দিন। এ সময় হাজার হাজার মুসল্লির 'আমিন, আমিন' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেঘনাপাড়ের পুরো ইজতেমা ময়দান।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকার মেঘনাপাড়ে শুরু হয় এই ইজতেমা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকেই ইজতেমা মাঠে ঢল নামে সর্বস্তরের মানুষের। ওই দিন প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে ইজতেমা ময়দানে জুমআর নামাজ আদায় করেন।
তিন দিনব্যাপী এই আয়োজনে চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রবীণ আলেমদের ইমান ও আমলবিষয়ক গুরুত্বপূর্ণ বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিমের মাধ্যমে পুরো ইজতেমা প্রাঙ্গণ ছিল মুখরিত।
ইজতেমা ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ নিয়ে তাবলিগ জামাত চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ বলেন, "নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল সমাগম ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সফল সমাপ্তি ঘটে।"








