রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৩:১৩

সাবেক ইউপি সদস্যের সহযোগিতায় পেন্নাই সড়কের নারায়ণপুর অংশের ড্রেন পরিষ্কার

নিজস্ব প্রতিনিধি
সাবেক ইউপি সদস্যের সহযোগিতায় পেন্নাই সড়কের নারায়ণপুর অংশের ড্রেন পরিষ্কার

মতলব-পেন্নাই সড়কের নারায়ণপুর অংশে যেখানে খানাখন্দকে ক্ষতিগ্রস্ত সড়ক' বিভিন্ন পত্রিকায় এই শিরোনামে সংবাদ প্রকাশের পর গত ২৯ জুলাই ২০২৬ চাঁদপুর সড়ক বিভাগের তত্ত্বাবধানে বৃষ্টির পানি জমে সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্তে ইট ও বালু দিয়ে সাময়িক মেরামত কাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু তাতে যানবাহন চলাচলে দুর্ভোগ কমেনি সামান্যতমও।

এ অবস্থায় সড়কের পাশে অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেনের বালু ও মাটি পরিষ্কার করার ব্যবস্থা করেছেন মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি প্রায় ২০ হাজার টাকা খরচ করে এ কাজ সম্পন্ন করেন। এতে পানি নিষ্কাশনের সাময়িক সুযোগ তৈরি হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে সড়ক ব্যবহারকারীরা।

কিন্তু সড়কের ক্ষতিগ্রস্ত পরিবেশ আগের মতো থাকায় যানবাহন চলাচলে এবং পথচারীদের কষ্ট লাঘব হয়নি। এ দুরবস্থা থেকে মুক্তি পেতে চাঁদপুর সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সমাধান করবে বলে ভুক্তভোগী মহল আশাবাদী। ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়