প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৯:৪৬
চাঁদপুর পৌর এলাকার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর পৌর এলাকার জন্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে পৌর পাঠাগারে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় পৌর প্রশাসক এরশাদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।








