বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৩:০৮

রহমতপুর কলোনির হত্যা মামলায় আসামি বশিরের যাবজ্জীবন কারাদণ্ড

রহমতপুর কলোনির হত্যা মামলায় আসামি বশিরের যাবজ্জীবন কারাদণ্ড
চৌধুরী ইয়াসিন ইকরাম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চাঁদপুর শহরের রহমতপুর

কলোনিতে মোজাম্মেল ওরফে মুসা পাটওয়ারী হত্যা মামলার আসামি বশিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এই মামলার সাথে জড়িত অপর আসামিদের খালাস দিয়েছে আদালত।

আদালত মামলার সাথে সরাসরি জড়িত বশিরকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলার সূত্রে জানা যায় যে, এই আসামি ওই এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত ছিলো। প্রায় সময় মাদক বিক্রিতে বাধা প্রদান করতেন মুসা। এরই সূত্র ধরে ২০১২ সালের ২২ ডিসেম্বর মুসাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিদের বাড়িতে মারধর করে আসামিরা। বশিরের আঘাতে মারা যায় মুসা। পরবর্তীতে মুসার মা বাদী হয়ে থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম। তিনি এ প্রতিবেদককে বলেন, এই মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মজিবর রহমান।

( বিস্তারিত আসছে)..

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়