প্রকাশ : ০২ মে ২০২৬, ২৩:২৬
ফরিদগঞ্জে হামের টিকাদান কার্যক্রমে অনিয়ম
একাধিক সিরিঞ্জ প্যাকেট আগেই খুলে রাখায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

ফরিদগঞ্জ উপজেলায় হামের টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শনিবার (২ মে ২০২৬) পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া পালোয়ান বাড়িতে টিকাদান কার্যক্রমে দেখা যায়, সিরিঞ্জ ব্যবহারের আগে নিয়ম অনুযায়ী প্যাকেট তাৎক্ষণিকভাবে না খুলে, আগেই একসাথে অনেক প্যাকেট খুলে রাখা হচ্ছে। এরপর সেই খোলা প্যাকেটের অংশ দিয়েই শিশুদের ইনজেকশনের স্থানে চাপ দেয়া হচ্ছে, যা সরাসরি স্বাস্থ্যবিধির পরিপন্থী এবং সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে।
|আরো খবর
বিশেষজ্ঞদের মতে, টিকাদান কার্যক্রমের মতো সংবেদনশীল ক্ষেত্রে কোনো অবস্থাতেই এমন ছাড় দেয়া যায় না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, আগে থেকে প্যাকেট খুলে রাখা স্বাস্থ্যের জন্যে ঝুঁকিপূর্ণ। আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। সংশ্লিষ্টদের সতর্ক করা হবে এবং প্রশিক্ষণেও এ বিষয়ে জোর দেয়া হবে। এরপরও যদি এমন ত্রুটি থাকে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের দাবি-স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।








