শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২১:১০

জাহানারা বেগম মায়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার।।
জাহানারা বেগম মায়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের বড়ো বোন, সাবেক সিনিয়র রেলওয়ে ইন্সপেক্টর মরহুম মুজাফ্ফর আহমেদ ভূঁইয়ার স্ত্রী জাহানারা বেগম মায়ার

রোববার (৫ এপ্রিল ২০২৬) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে

পারিবারিকভাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, জাহানারা বেগম

৫ এপ্রিল ২০২৪ শুক্রবার পূর্বাহ্নে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ছয় ছেলে ও দু মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজার নামাজশেষে স্বামীর বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলাধীন রসুলপুর গ্রামে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করার জন্যে গ্রামের বাড়ি থেকে সুস্থভাবে গেলেও ওমরাহশেষে দেশে এসে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, অবশেষে মৃত অবস্থায় স্বামীর গ্রামের বাড়িতে ফিরেন, যেটা ছিলো অনেক শোক ও বেদনার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়