শনিবার, ২৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১:০৬

হাজীগঞ্জে বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে বসতঘরের বাথরুমের বালতির পানিতে ডুবে আবরাহাম নামে এক বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডস্থ আলীগঞ্জ-কংগাইশ গ্রামের বড়ো হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার ২ দিন আগে শিশুটি তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। সে একই উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে দুদিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। এদিন দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এ সময় নানার বসতঘরের ভেতরের বাথরুমে থাকা বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে শিশুটির মা ডাক-চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবারের ধারণা, বসতঘরের বাথরুমের বালতির পানিতে শিশুটি খেলতে গিয়ে কোনোভাবে উপুড় হয়ে বালটিতে আটকে যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে। যেসব ঘরে সাঁতার না জানা শিশু থাকে, সেসব পরিবার যেনো বাথরুমে কোনোভাবে পানি জমিয়ে না রাখা হয় বলে পরামর্শ দেন তিনি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার চাঁদপুর কণ্ঠকে জানান, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদকে ঘটনাস্থলে ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়