বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬:৩৯

জেলা যুবদলের সদস্য ফাহিম খানের ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
জেলা যুবদলের সদস্য ফাহিম খানের ঈদ উপহার বিতরণ

চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, হাজী মো. সেলিম খানের একমাত্র ছেলে, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক এবং ভবিষ্যতের সম্ভাব্য ১নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ফাহিম খানের উদ্যোগে এলাকার অসহায়দের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার ২৮ রমজান (১৮ মার্চ ২০২৬) দুপুরে পুরাণবাজারস্থ মরহুম আ. লতিফ খানের বাড়িতে নিজ বাসভবনে ফাহিম খান এলাকার সকল সাধারণ মানুষের মাঝে তাঁর সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, থ্রি পিচ ও নগদ অর্থ তুলে দেন।

বিগত ১৫ বছর যাবত তিনি এলাকার লোকজনকে ঈদ উপহার দিয়ে আসছেন সামর্থ্য অনুযায়ী।

এ সময় ফাহিম খান বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্যে আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার এই ক্ষুদ্র প্রয়াসের মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

আমার সামর্থ্য অনুযায়ী আমি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি সবসময় চাই পুরাণবাজারের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি আরও বড় পরিসরে মানুষের সেবা করতে পারবো।” এ সময় সকল স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়