প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:১৩
মায়ের রুহের মাগফিরাত কামনায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন মোহাম্মদ জিদান

পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং মায়ের রুহের মাগফিরাত কামনায় পথচারী ও রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন মোহাম্মদ জিদান নামে এক সমাজকর্মী।
|আরো খবর
উদ্যোক্তা মোহাম্মদ জিদান জানান, পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি তার মায়ের রুহের মাগফিরাতের জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন। মোহাম্মদ জিদান স্বরলিপি নাট্যগোষ্ঠীর যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।








