সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৪:৩৮

পথচারীদের মাঝে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের ইফতার বিতরণ

শামীম হাসান।।
পথচারীদের মাঝে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের ইফতার বিতরণ
ইফতারের পূর্ব মুহূর্তে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজানের স্নিগ্ধ আবহে মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

রোববার (১৫ মার্চ ২০২৬) ইফতারের পূর্ব মুহূর্তে ফরিদগঞ্জ পৌরসভার সম্মুখে দেড় শতাধিক পথচারীর হাতে তুলে দেয়া হয় ইফতার সামগ্রীর প্যাকেট ও বিশুদ্ধ পানির বোতল। কর্মব্যস্ত জীবনের তাড়নায় যারা রাস্তায় চলাচল করছিলেন, তাদের অনেকেই এই সামান্য আয়োজনে খুঁজে পেয়েছেন আন্তরিকতার উষ্ণ স্পর্শ।

ইফতার বিতরণ কমিটির আহ্বায়ক তানজিল হৃদয়ের সার্বিক পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামীম হাসান, সাহেদ বিন তাহের ও মোস্তাফিজুর রহমান। এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন খান, সাহেদ হোসেন সিয়াম, সিহাব হোসেন, হাবিব ও নূরে আলম।

সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, রমজান কেবল সংযম ও আত্মশুদ্ধির মাসই নয়, এটি মানুষের প্রতি মমত্ববোধ ও সহানুভূতির শিক্ষা দেয়। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কর্মব্যস্ততার কারণে বা আর্থিক অসচ্ছলতার জন্যে সময়মতো ইফতার করার সুযোগ পান না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফরিদগঞ্জ সাহিত্য সংসদ বিশ্বাস করে, মানুষের কল্যাণে সামান্য একটি উদ্যোগও সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। আমরা চাই এই মানবিক চর্চা আরও বিস্তৃত হোক এবং তরুণ সমাজ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে এগিয়ে আসুক। সংস্কৃতি চর্চার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখাই ফরিদগঞ্জ সাহিত্য সংসদের লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। এ উদ্যোগকে ঘিরে উপস্থিত পথচারী ও স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই সংগঠনের এমন মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়