সোমবার, ০৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২১:০০

হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার আলীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা ই-সেন্টারে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা আক্তার পিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা মিলি, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা প্রমুখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন ক্লাবের শিশু শিক্ষার্থী আবিহা সুলতানা। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এবিএম তাজুল ইসলাম পাটওয়ারী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গনি, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়