সোমবার, ০৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২২:৩১

নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি।।
নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা

বিশ্ব নারী দিবসে কলেজ শিক্ষক ও নাট্যশিল্পী ফারজানা কুমকুমকে সংবর্ধনা দিয়েছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরে তার বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজিব, কলেজ শিক্ষক সোহরাব হোসেন ও সাংস্কৃতিক অনুরাগী আবদুল আহাদ মোল্লা। কবিতা আবৃত্তি করেন রাইসা হোসেন।

এ সময় ফারজানা কুমকুমের বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করা হয়। তার কাছ থেকে শোনা হয় সফলতার পেছনে লুকিয়ে থাকা সুখ-দুঃখের গল্প।

ফারজানা কুমকুম বলেন, ‘পুরুষদের তুলনায় নারীদের জীবনটা অনেক জটিল। খুব সহজে নারীরা দাঁড়াতে পারে না। তারা অনেক কিছু মোকাবেলা করে এগোতে হয়।’

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, ‘একজন সফল নারীকে সংবর্ধনা দিতে পারলে মূলত আমরাই সম্মানিত হই।’

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, ‘একাডেমির পক্ষ থেকে প্রতিবছর নারী দিবসে একজন সফল নারীর বাসভবনে চর্যাপদ টিম ছুটে গিয়ে সংবর্ধনা দিয়ে থাকে। এটা আমাদের অনেক দিনের রেওয়াজ। ২০২১ সাল থেকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে। এর আগে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সংগীতশিল্পী ইতু চক্রবর্তী, কৃষ্ণা সাহাসহ অনেক গুণীজনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়