বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২

চাঁদপুর প্রেস ক্লাবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা আজ

চাঁদপুর প্রেস ক্লাবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা আজ
অনলাইন ডেস্ক

মহান ভাষা আন্দোলনের মাস উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬ আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় উদ্বোধন পর্ব ও বিকেল ৩টায় সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ। উভয় সেশনে সম্মানিত অতিথিগণ উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিবেন।

প্রতিযোগিতার বিষয় : ১. শুদ্ধ বর্ণমালায় সুন্দর হাতের লেখা : ‘ক’ গ্রুপের শিশুদের জন্য বর্ণমালা; ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের জন্যে 'প্রিয় মাতৃভাষা বাংলা'-এর ওপর টিকা।

‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (বর্ণমালা লিখন ); ‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (৩০ শব্দের মধ্যে টিকা লিখন)। ২. চিত্রাঙ্কন : ‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা); ‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (শহীদ মিনার); ‘গ’ বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (ভাষার মাস)।

৩. আবৃত্তি প্রতিযোগিতা : ‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (একুশের উপর যে কোনো ছড়া);

‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (কবিতার নাম : একুশের কবিতা, কবি : আল মাহমুদ ); ‘গ’ বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (বিদ্রোহী কবিতার অংশ বিশেষ )।

চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে অনুরোধ জানানো হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, মোবাইল নম্বর : ০১৭১১-০১৩৪৪৪;

সাধারণ সম্পাদক এমএ লতিফ মোবাইল নম্বর : ০১৭১২-২০৮৮৭১।

এ বিষয়ে সার্বিক যোগাযোগ : এম আর ইসলাম বাবু, আহ্বায়ক, প্রতিযোগিতা উপ-কমিটি, মোবাইল নম্বর ০১৯৮১২৪০৪০৮।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়