প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১
শিক্ষামন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সাথে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আর কবীর মন্ত্রীকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রতিনিধি দলে অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, ট্রাস্টিবোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।








