প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৭
ব্যবসায়ী ইলিয়াস বেপারীর ইন্তেকাল

চাঁদপুর শহরের নতুন বাজার আদালত পাড়ার বাসিন্দা 'রূপালী চাঁদপুর' নামে সংগঠনের সকলের প্রিয়মুখ ব্যবসায়ী ইলিয়াস বেপারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। তিনি আদালত পাড়া এলাকার ব্যবসায়ী মরহুম হাবিব উল্যাহ বেপারীর ষষ্ঠ পুত্র।
|আরো খবর
শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তাঁর বুকে ব্যথা অনুভব হলে সাথে সাথে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্মরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে ঢাকা রেফার করেন। পথিমধ্যে সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও বন্ধু মহলের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর বেগম জামে মসজিদ ঈদগাহে মরহুমের
জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। জানাজায় রূপালী চাঁদপুরের তার বন্ধু মহলের অধিকাংশ বন্ধু, আত্মীয় স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। জানাজাশেষে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার পৌর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, ভাই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর বড়ো ছেলে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, মেয়ে শহরের আল আমিন একাডেমি ছাত্রী শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী ও ছোট ছেলে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।








