রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৩

এক দশকে পা রাখলো চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল 'প্রিয় চাঁদপুর'

এক দশকে পা রাখলো চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল 'প্রিয় চাঁদপুর'
অনলাইন ডেস্ক

ডিজিটাল তথ্য প্রবাহের এ যুগে চাঁদপুরের শীর্ষ ও সর্বাধিক পঠিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'প্রিয় চাঁদপুর' সাফল্যের সাথে নয় বছর পার করে দশ বছরে পা রাখলো।সংবাদের নেশায় মগ্ন একঝাঁক তরুণ সংবাদকর্মীকে নিয়ে 'প্রিয় চাঁদপুর' নামে এই অনলাইন পোর্টাল ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

মানুষের সংবাদ পাঠের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ধারাবাহিকতায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় এ অনলাইন নিউজ পোর্টালটি এক দশকে পদার্পণ করলো। আনুষ্ঠানিকতার মাধ্যমে 'নির্ভীক অনুসন্ধানী নিরপেক্ষ সাংবাদিকতা' শ্লোগান নিয়ে এর যাত্রা শুরু হয়। আজও 'প্রিয় চাঁদপুর' সবার আগে সত্য সংবাদের প্রকাশ স্লোগানে একঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

আনুষ্ঠানিক যাত্রার কয়েক মাসের মধ্যেই চমক দেখাতে শুরু করে 'প্রিয় চাঁদপুর'। অনিয়ম-ভোগান্তিসহ নানা খবরের পেছনের খবর তুলে ধরে চাঁদপুর জেলায় জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায় গণমাধ্যমটি। ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার যাত্রা শুরুর দিনটি উপলক্ষে এই গণমাধ্যমের শুভ সূচনা ঘটে। কিন্তু এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সেই প্রতিষ্ঠার পর থেকে গতানুগতিক পথে না হেঁটে সকল অশুভ ও অকল্যাণ থেকে দূরে গিয়ে 'প্রিয় চাঁদপুর' পরিবারের সুন্দর ও কল্যাণের পথে চলার যে প্রচেষ্টা সেটি অন্যান্য পোর্টালের জন্যে মডেল। অনেক চড়াই-উতরাই ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম 'প্রিয় চাঁদপুর' আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে।

শুরু থেকেই 'প্রিয় চাঁদপুর' অনলাইন এ সংবাদ মাধ্যমটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম সিফাতের সম্পাদনা এবং দক্ষ তত্ত্বাবধানে বাণিজ্যের বিপরীতে সেবার মানসিকতায় ও সুচিন্তিত পোর্টালের শৃঙ্খলাপূর্ণ সংবাদ পরিবেশনায় অতি অল্প সময়ে গণমাধ্যমের উচ্চ কাতারে আসতে সক্ষম হয়েছে। তাঁর বলিষ্ঠ-বস্তুনিষ্ঠ সম্পাদনায় ইতোমধ্যেই পাঠক সমাজের আস্থা অর্জনে 'প্রিয় চাঁদপুর' তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ঘটনা ঘটার

পরপরই এর কর্মরত কলম সৈনিকরা সংবাদ পরিবেশনে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে থাকে। যাদের রোদ-বৃষ্টি কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না।

সুচিন্তা ও দক্ষ পরিচালনায় প্রিয় চাঁদপুর তাঁদের প্রতিষ্ঠাতার পদমর্যাদা দেয়। সংবাদ উপস্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রয়েছে ব্যাপক জনপ্রিয় ও আলোচিত পোর্টালটি। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত www.priyochandpur.net এবং www.priyochandpur.com ওয়েব পোর্টালের পাশাপাশি 'প্রিয় চাঁদপুর– Priyo Chandpurbd' নামে ফেসবুক পেজেও দিনের সকল খবরাখবর প্রচার করে যাচ্ছে। সেই লক্ষ্যে দশ বছরে পদার্পণের বিশেষ দিনে চাঁদপুর জেলাবাসী সহ দেশবাসীকে 'প্রিয় চাঁদপুর' নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়