রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮

শাহরাস্তিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাহরাস্তিতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত

১২টা ১ মিনিটে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে অবস্থিত শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শাহরাস্তি প্রেসক্লাব, শাহরাস্তি মডেল থানা, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ, উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, মেহের ডিগ্রি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা সকলে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান ও দেশাত্মবোধক সংগীতে পুরো এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়