শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০

লেবুর হালি ১২০ টাকা, দুধের কেজি ১০০ টাকা

সোহাঈদ খান জিয়া

চাঁদপুর শহরে রমজানকে সামনে রেখে লেবুর হালি ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজানে ইফতারের সময় শরবতে লেবু না হলেই চলে না। তাই রোজাদার ইফতারের সময় শরবতের সাথে লেবু দিয়ে থাকে। এ সুযোগে লেবু বিক্রেতারা প্রতিটি লেবু ৩০ টাকা করে বিক্রি করছে। আর

দুধের কেজি ১০০ টাকা। রোজার সময় সেহরিতে দুধভাত না হলে চলে না। তাই প্রতিটি পরিবারে সেহরিতে দুধভাত চাই। দুধের দাম যতোই হোক না কেনো, সেহরির সময় দুধ লাগবেই। বাজারে দুধের চাহিদা বেশি হওয়ায় দুধ বিক্রেতারা দুধের দাম বৃদ্ধি করে দেয়। বিক্রেতা ১০০ টাকা কেজি দরে দুধ বিক্রি করে আসছে। সুযোগ বুঝে ১১০ টাকা কেজি দরে বিক্রি করতেও দেখা যায়।

৯০ টাকা কেজি খিরাই।

ইফতারের সাথে শসা ও খিরাই না হলে চলে না। ইফতারের সাথে শসা ও খিরাই হলে ইফতার খেতে বেশি সুস্বাদু লাগে। তাই রোজাদার এ দুটো জিনিস ক্রয় করতে গিয়ে অধিক দামে ক্রয় করতে হচ্ছে।

রমজানের ১ দিন আগেও খিরাইর কেজি সীমিত ছিলো। বিক্রেতারা রমজানের আগের দিন ১ কেজি খিরাই ৭০ টাকা হতে শুরু করে ৮০ টাকা পর্যন্ত বিক্রি করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়