প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯
বিজয়ী'র বসন্ত উৎসব উদযাপন

'
|আরো খবর
শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তীকে সঙ্গে নিয়েই শুরু হয় দিনের শুরু। গাঁদা ফুলের রঙের সাজে সেজেছে তরুণীরা। পরেছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজেছে ফুল, মাথায় টায়রা আর হাতে পরেছে কাচের চুড়ি।
চাঁদপুরে বসন্ত বরণ উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষণভিত্তিক নারী সংগঠন 'বিজয়ী' নারী উন্নয়ন সংস্থা। এ সংস্থার অস্থায়ী কার্যালয়ে লাল হলুদ শাড়ি আর মাথায় ফুল দিয়ে 'বিজয়ী'র সদস্য নারী উদ্যোক্তাগণ বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন।
'বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এক সাক্ষাৎকারে বলেন, পয়লা ফাল্গুন জীবনকে রাঙিয়ে দেয়ার দিন। বসন্ত মানেই কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে। চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট্ট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিলো এবং স্মৃতিময় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন 'বিজয়ী' সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ।







