বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৭

পুরাণবাজারের চাউল ব্যবসায়ী মমতাজ উদ্দিন বেপারীর দাফন সম্পন্ন

সংবাদদাতা।।
পুরাণবাজারের চাউল ব্যবসায়ী মমতাজ উদ্দিন বেপারীর দাফন সম্পন্ন

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও পুরাণ আদালত পাড়া নিবাসী মো. মমতাজ উদ্দিন বেপারী (৭৮) বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সোয়া ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। এদিন বাদ যোহর মরহুমের জানাজা বেগম জামে মসজিদ সম্মুখস্থ ঈদগাহে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড়ো ছেলের ঘরের নাতি হাফেজ আবদুর রহমান।

বেগম জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাহবুবুর রহমানের পরিচালনায় জানাজার পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেগম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইমান আলী মিয়াজী ও মরহুমের বড়ো ছেলে মো. নজরুল ইসলাম বেপারী নজু।

মরহুমের বড়ো ছেলে জানান, তার বাবা রমজানের প্রথমদিনের ভোরে সেহরি খেয়ে প্রতিদিনের ন্যায় বেগম জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাসায় ফিরেন। তখন তিনি অসুস্থতাবোধ করলে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানাজার নামাজে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশীদ, সাবেক এজিপি অ্যাড. মো. নুরুল আমিন খান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল গাজী, পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব পাটওয়ারী, সাধারণ সম্পাদক শহিদ ঢালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মিয়া, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, বিএনপি নেতা মাসুদ পাটওয়ারী ও খোকন প্রধানসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ।

জানাজার নামাজ শেষে মরহুমের নিজ গ্রামের বাড়ি চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ রঘুনাথপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়