প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪
মাহে রমজানের আগমনে ছাত্র হিযবুল্লাহর স্বাগত মিছিল

ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক দ্বীনি সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের আগমনে স্বাগত মিছিল করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ মিছিলের সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখা, মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মুদার্রেছীন চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ।
|আরো খবর
স্বাগত মিছিলে "নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মোহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলান সাহালান, হে মাহে রমজান, রমজানের পবিত্রতা-রক্ষা করো করতে হবে, দিনের বেলা পানাহার--বন্ধ করো মুসলমান, সব মাযহাবের ঐক্যমত--তারাবি নামাজ ২০ রাকাত, সব সাহাবীর একই মত তারাবি নামাজ ২০ রাকাত" এ রকম স্লোগানে মুখরিত ছিলো চাঁদপুর শহর।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধকল্পে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার। মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন, জেলা জমিয়াতুল মোদার্রেসিনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী।








