প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭
মতলবে জোরপূর্বক জায়গা দখল ও মাটি কাটার অভিযোগ

মতলব পৌর এলাকার চরনয়া এলাকায় জোরপূর্বক পৈত্রিক সম্পত্তির মাটি কাটা ও জায়গা দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার সাদেক প্রধানের বিরুদ্ধে।
|আরো খবর
লিখিত অভিযোগে কবির হোসেন জানান, সাদেক প্রধান আমার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা। সে আমার চাচার ওয়ারিশদের কাছ থেকে জায়গা ক্রয় করে বেশি জায়গা দখল করে রেখেছে। সে দীর্ঘ ৫ বছর যাবৎ আমার ওপর বিভিন্ন অন্যায়, অকথ্য ভাষায় গালমন্দ ও জবর দখল করছে। তার অত্যাচারে আমি ও আমার পরিবার আতঙ্কিত। এ নিয়ে এলাকায় বেশ ক'বার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সে
বিচার-সালিস মানে না। সালিস-বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আমার পৈত্রিক সম্পত্তিতে
জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাওয়ায় উক্ত জায়গাটি ভরাট করার কথা থাকলেও সে ভরাট করে দিচ্ছে না। উল্টো আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। আমার ফসলী জমির জায়গা ও রাস্তার চলাচলের জায়গায় আম গাছ ও জাল দিয়ে আটকে রেখেছে। তাকে গাছ সরিয়ে নেয়ার কথা বললেও সে কারো কথা শোনে না।এলাকার গণ্যমান্য ব্যক্তি সুলতান, নুরুল হক প্রধান, সফিক মোল্লা জানান, সাদেক প্রধান দীর্ঘদিন যাবৎ কবিরদের জায়গা দখল করে রেখেছে এবং উক্ত জায়গার মাটিও কেটে নিয়েছে। বেশ ক'বার সালিস হওয়ার পরও সে মাটি ভরাট ও চলাচলের রাস্তায় গাছ সরিয়ে নিচ্ছে না। সাদেক প্রধান জানান, কবির হোসেনের সাথে আমার জায়গা নিয়ে বিরোধ রয়েছে। আমার জায়গায় আমি মাটি কেটেছি।








