মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) সাহাবউদ্দিন আহমেদ বীর উত্তমের মৃত্যুজনিত কারণে অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যানির্বাহী কমিটির চেয়ারম্যানের পদটি শূন্য হওয়ায় সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মহাখালী ডিওএইচএস এলাকার ৩০ নম্বর রোডের ৪২৪ নম্বর বাড়ির ৭ম তলায় মেজর (অব.) এটিএম হাসিবদুল হোসেন বীর বিক্রমের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে মেজর (অব.) এটিএম হাসিবদুল হোসেন বীর বিক্রমকে চেয়ারম্যান এবং চাঁদপুরের কৃতী সন্তান আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীককে মহাসচিব করে নিম্নে উল্লেখিত সম্মানিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের নতুন ১৫ (পনের) সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এ কমিটি হচ্ছে :

মেজর (অব.) এটিএম হাসিবদুল হোসেন, বীর বিক্রম, চেয়ারম্যান; গোলাম আজাদ, বীর প্রতীক, ভাইস চেয়ারম্যান; মাহবুব এলাহী রঞ্জু, বীর প্রতীক, ভাইস চেয়ারম্যান; মিজানুর রহমান খান, বীর প্রতীক, ভাইস চেয়ারম্যান; আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক, মহাসচিব; অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, বীর প্রতীক, যুগ্ম মহাসচিব; মো. মহসীন আলী সরদার বীর প্রতীক, সাংগঠনিক সচিব; আনোয়ার হোসেন বীর প্রতীক, অর্থ সচিব; নূর উদ্দিন আহমেদ, বীর প্রতীক, দপ্তর সচিব; বজলুল মাহমুদ, বীর প্রতীক, সমাজকল্যাণ ও পুনর্বাসন সচিব; মোজাম্মেল হক, বীর প্রতীক, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সচিব। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন : মো. মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, কাজী জয়নাল আবেদীন, বীর প্রতীক, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, বীর প্রতীক ও সৈয়দ রেজোয়ান আলী, বীর প্রতীক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়