সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০

মমিনপুরে মুক্তিযোদ্ধা নাছির পাটোয়ারীর ইফতার সামগ্রী বিতরণ

সোহাঈদ খান জিয়া।।
মমিনপুরে মুক্তিযোদ্ধা নাছির পাটোয়ারীর ইফতার সামগ্রী বিতরণ
মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারী ইফতার সামগ্রী বিতরণ করছেন। ছবি : জিয়া।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন (লাতু) পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে এলাকার ২৫০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারী, তাঁর বড়ো ভাই মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাটোয়ারী (টেলু), হাফেজ মো. জসিম পাটোয়ারী, শাহাদাত পাটোয়ারী, ওয়াহিদ পাটোয়ারী ও রাজু খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারী প্রতিবছর এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, নগদ টাকা দিয়ে সহায়তা করাসহ ইফতার সামগ্রী প্রদান করে আসছেন। এমনকি এলাকায় একটি গণকবরস্থান নির্মাণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়