প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০
মমিনপুরে মুক্তিযোদ্ধা নাছির পাটোয়ারীর ইফতার সামগ্রী বিতরণ

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন (লাতু) পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে এলাকার ২৫০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
|আরো খবর
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারী প্রতিবছর এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, নগদ টাকা দিয়ে সহায়তা করাসহ ইফতার সামগ্রী প্রদান করে আসছেন। এমনকি এলাকায় একটি গণকবরস্থান নির্মাণ করেন।








