প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৬
'বিজয়ী'র ইফতার সামগ্রী বিতরণ

'বিজয়ী' নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও চাঁদপুরের হতদরিদ্র পরিবারের মাঝে রমজান মাসের জন্যে প্রয়োজনীয় নিত্যপণ্যের (চাল, ডাল, তেল, বুট, চিনি, লবণ, আলু, মুড়ি, চিড়াসহ নানারকম খাদ্য সামগ্রী) সহযোগিতা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের পুরাণবাজারে 'বিজয়ী' নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিজয়ীর
প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবির পক্ষ থেকে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান উপস্থিত থেকে 'রোজার খুশি' নামে এই পণ্য সামগ্রী তুলে দেন।
এ সময় মুঠোফোনে বিজয়ীর প্রেসিডেন্ট বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও রোজার খুশি কিছু মানুষের ঘরে পৌঁছে দেয়ার ক্ষুদ্র প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ সামনেও আমাদের মানবিক ও সামজিক কার্যক্রম অব্যাহত থাকবে।-প্রেস বিজ্ঞপ্তি।







