সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪

'কী নিয়ে রাস্তায় নামছেন?'

'কী নিয়ে রাস্তায় নামছেন?'
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের কালীবাড়ি রেলক্রসিং সড়কে যানজটের মধ্যে ঠেলাগাড়ি ও অটোবাইক চালকের মধ্যে কথোপকথন ঘিরে সৃষ্টি হয় হাস্যরসাত্মক পরিবেশ। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কয়েকজন শ্রমিক যখন বালুভর্তি একটি ঠেলাগাড়ি নিয়ে ধীরগতিতে রেল লাইনের উপর থেকে অনেক কষ্টে সামনে এগোচ্ছিলেন, তখন তার পাশ দিয়েই যাচ্ছিলো একটি অটোবাইক। দীর্ঘ যানজটে বিরক্ত হয়ে অটোবাইক চালক ঠাট্টাচ্ছলে বলেন, এখন কি সেই যুগ আছে মিয়া ঠেলাঠেলির? রাস্তায় কী নিয়ে নামছেন? এর জবাবে ঠেলাগাড়ি গাড়িচালক কিছুটা উত্তেজিত হয়ে পরে শান্তভাবে বললেন, এগুলোর যুগ এখনো আছে। আপনি যেটা চালান, দু দিন কারেন্ট বন্ধ থাকলে ঘরে আগুন জ্বলে! তার এ কথায় অটোবাইকে থাকা যাত্রীদের এবং ঠেলাগাড়ি ঠেলতে থাকা উপস্থিত শ্রমিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

ঘটনাটি কৌতুকপূর্ণ হলেও এতে রয়েছে জীবিকার বাস্তবতার প্রতিফলন। আধুনিক যানবাহনের ভিড়ে এখনও ঠেলাগাড়ির মতো

শ্রমনির্ভর পেশা বহু মানুষের আয়ের একমাত্র উৎস। যানজটে বিরক্তি থাকতেই পারে, কিন্তু সবার পেছনেই আছে জীবিকার গল্প। মনে রাখতে হবে, কোনো কাজই ছোট নয়।

ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়