শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪

পুরাণবাজারের ব্যবসায়ী হাজী সামছুল হক বেপারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারের ব্যবসায়ী হাজী সামছুল হক বেপারীর ইন্তেকাল

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার ব্যবসায়ী ও টাইগার টেলিকমের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. সামছুল হক বেপারী নির্বাচনের দিন রাত সাড়ে এগারোটার সময় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) জুমার নামাজের পর পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে পুরাণবাজার ওছমানিয়া মাদ্রাসা সংলগ্ন বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

হাজী সামছুল হক দীর্ঘদিন বাজার এলাকায় বেশ সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন। হঠাৎ অসুস্থতায় মৃত্যুর খবরে ব্যবসায়ীসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়