প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫
ভোটকেন্দ্রে এসেও মোবাইল আসক্তি!

ছবির এ শিশুরা গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ কেন্দ্রে তাদের মায়েদের সাথে আসে। তাদের মায়েরা ভোটের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কোনো একজন মায়ের হাতের মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ের বারান্দাতে বসে পড়ে। তখন পাশে এসে বসে পড়ে আরো ক'জন শিশু। আর সকলে মিলে গেমস্ বা টিকটক দেখছিলো আপন মনে। শিশুদের মোবাইল আসক্তির এ ছবিটি তুলেছেন চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল।








