প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০২
বিএনপি নিরঙ্কুশ বিজয়ে রূপসায় শোকরিয়া দোয়া ও মিলাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ বিজয়ে শোকরিয়া স্বরূপ ফরিদগঞ্জের রূপসায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রূপসা জমিদার বাড়ি জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু, জেলা যুবদলের সদস্য ফারুক খান, যুবদল নেতা জহিরুল ইসলাম, রাজু, কাউসার হুসাইন পাশা, শাহাদাত হোসেন সাঈদী শাওনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের সকল নেতা।
সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, শোকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি সুযোগ দেওয়ার কারণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। তাই আসুন ভেদাভেদ ভুলে এক কাতারে থেকে দেশের জনগণের উন্নয়নে একসাথে কাজ করি।








