প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৭
পরাজিত হয়ে বিএনপির প্রার্থী এহছানুল হক মিলনক অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী আবু নছর আশরাফী

চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলনকে শুভেচ্ছা জানিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বিএনপি প্রার্থী আ ন ম এহছানুল হক মিলনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন ভাইকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।
উল্লেখ্য, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ড. আ ন ম এহছানুল হক পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট।
অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।








