মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩

ফরিদগঞ্জে পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি আশাব্যঞ্জক

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি আশাব্যঞ্জক
দক্ষিণ হর্ণি দুর্গাপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বড়ো ধরনের কোনোরূপ সহিংসতা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গড়ে ভোটার উপস্থিতি বিগত তিনটি নির্বাচনের চেয়ে অনেক ভালো ছিলো। প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৪০ ভাগ ছিলো।

সরেজমিন উপজেলার ১১৮টি কেন্দ্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, সকাল থেকেই নারী ও পুরুষরা ভোট প্রদানের জন্যে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। গণভোট ও সংসদ নির্বাচনের দুটি ব্যালট থাকায় ভোট প্রদানের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের সময় বেশি লেগেছে। বিশেষ করে রূপসা দক্ষিণ ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটাররা দীর্ঘদিনের প্রথা ভেঙ্গে ভোট দিতে আসার কারণে তাদের ভোট দিতে সময় লেগেছে। এমন কারণে গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘ সময় নারীদের ভোট প্রদানের জন্যে অপেক্ষা করতে হয়েছে।

উত্তর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৭ বছরের বৃদ্ধ আ. মতিন জানান, কতোদিন বাঁচবো জানি না, তাই ভোট দিতে আসছি। এ সময় বয়সের ভারে চলাফেরা করতে কষ্ট হওয়ায় গ্রাম পুলিশ তাকে ধরে নিয়ে কেন্দ্রে পৌঁছে দেন। তবে বেশিরভাগ কেন্দ্রেই ১২টার পর থেকে উপস্থিতি কমে যায়। কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা জানান, সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপস্থিতির হার আশাব্যঞ্জক ছিলো। দুপুরে খাওয়া ও নামাজের কারণে উপস্থিতি কম ছিলো। তবে তারা ২ টার পর থেকে উপস্থিতি বাড়বে বলে জানান।

বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় অনেক কেন্দ্রেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিলো। যার ফলে সংঘর্ষ, হামলার ঘটনা বলতে গেলে ঘটেইনি। এর মধ্যে পৌর এলাকার ভাটিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যলয় কেন্দ্রে পানি ছোড়া নিয়ে ঝামেলা বাঁধে। তবে তা বেশিদূর গড়ায় নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সকলের সহযেগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া রূপসা দক্ষিণ ইউনিয়নে অবশেষে আমরা নারীদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের নির্দেশনা মোতাবেক ওই ইউনিয়নের নারীদের জন্যে যেভাবে ব্যবস্থা নেয়া হয়েছে, তাতে নারীরা সন্তুষ্ট হয়ে প্রথা ভেঙ্গে ভোট দিেেত এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়