বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫

জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর ভোটগ্রহণের দিনে চাঁদপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল হতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর ভোটগ্রহণের দিন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্র সমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা, ভোটারদের উপস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন, প্রবেশ-প্রস্থান পথের নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়