বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৭

চাঁদপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দিন নির্বাচিত

মাহবুব আলম লাভলু
বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দিন নির্বাচিত

চাঁদপুর-২ (মতলব উত্তর - মতলব দক্ষিণ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

শান্তিপূর্ণভাবে

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে । সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।

সড়েজমিনে দেখা যায়, ভোট গ্রহণ শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

চাঁদপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬১ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫৫৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। ১৫৫টি ভোট কেন্দ্রে ভোটারেরা ভোট প্রদান করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে মতলব উত্তরে ১৪টি এবং মতলব দক্ষিণে ৮টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন : বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন, ১১ দলীয় জোট (এলডিপি) মো. বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর আহমেদ সাকি, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদের মো. গোলাফ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনিন সরকার, নাগরিক ঐক্যের মো. এনামুল হক। তার মধ্যে গণঅধিকার পরিষদের মো. গোলাফ হোসেন বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।

সকালে লুধুয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো.জালাল উদ্দিন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা দীর্ঘ দিন ভোট দিতে পারেননি। ভোটাররা উৎসবমুখর পরিবেশ ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

বিজয়ী বিএনপির প্রার্থী মো.জালাল উদ্দিন বলেন, বিজয়ী হওয়ায় মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করছি। সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিজয় জনতার বিজয়। আমি জনগণের ওয়াদা রক্ষা ও এলাকার উন্নয়নে কাজ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়