প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২
মতলবের উপাদীতে বিএনপির প্রার্থী জালাল উদ্দিনের ধানের শীষের প্রচারণা

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী নেছার আড়ং বাজারসহ আশপাশের বেশ ক'টি এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জালাল উদ্দিনের ধানের শীষের প্রচারণা করেছেন স্থানীয় বিএনপি, যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ।
|আরো খবর
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ২০১৬ সালের দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. শামীম হোসেন মিয়াজির নেতৃত্বে ৫নং উপাদি উত্তর ইউনিয়নের নেছার আড়ং বাজারসহ ৫নং ওয়ার্ডের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্যে ভোট প্রার্থনা করা হয়। পরে পথসভায় বহরী এলাকার কেন্দ্র আহ্বায়ক মো. জামাল প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা গাজী মো. জহিরুল ইসলাম, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিয়াজী, শ্রমিক দলের সভাপতি মুকবুল রাজা, যুবদল নেতা মো. জসিম উদ্দিন বেপারী, আজিজ মেম্বার, প্রখর প্রমুখ।
এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







