রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১

তারুণ্যের অগ্রদূতের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
তারুণ্যের অগ্রদূতের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ

যারা নীরবে প্রতিদিন আমাদের শহর ও জীবনকে সচল রাখেন—সেই শ্রমজীবী মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে ব্যতিক্রমধর্মী একটি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে টোকেন উত্তোলনের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, মাছ, আটা, তেল, শীতকালীন সবজি, ডিম, বিস্কুট, চানাচুর, নুডলস, চিড়া ও মসুর ডাল।

আয়োজকরা জানান, বড়ো কোনো আয়োজন নয়—শ্রমের প্রতি সম্মান ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। দিনশেষে শ্রমজীবী মানুষগুলোর তৃপ্তির হাসিই তাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রদূতের সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক অংগন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আসমা আক্তার, কার্যকরী সদস্য জান্নাতুল নাইমা জুহানীসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়