শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৭

বৃহত্তর টামটা ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল

মো. মঈনুল ইসলাম কাজল।।
বৃহত্তর টামটা ইউনিয়নে ধানের শীষের বিশাল মিছিল
বৃহত্তর টামটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের মিছিলের একাংশ।

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল বের করা হয়েছে। শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উয়ারুক পূর্ব বাজার হতে মিছিলটি বের হয়ে স্টেশন বাজারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে স্লোগান দেয়া হয়। রাস্তার দু

পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদেরকে স্বাগত জানান। উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপমের সার্বিক তত্ত্বাবধানে বিএনপির প্রবীণ নেতা শাহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরে আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়