শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাদল মজুমদার ॥
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতা পর্বশেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক।

চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল দশটায় বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। উদ্বোধনকালে তিনি বলেন, আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা মিলন মেলায় পরিণত হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত হয়েছেন, শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত হয়েছেন। ক্রীড়া প্রতিযোগিতায় অভিভাবকগণও অংশগ্রহণ করেছেন। এতেই বোঝা যায়, এটি একটি মিলন মেলা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক সেলিম মিয়া, আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী রোটারিয়ান আলমগীর মিয়াজী, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, আক্কাছ আলী রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা রহমান, কেজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন, ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেল পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানটি ৪ ভাগে ৪টি হাউজে ভাগ করা হয়-- (১) বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস, (২) বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন হাউজ, (৩) শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান হাউজ ও (৪) শহীদ মুন্সি আব্দুর রউফ হাউজ। মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজের পক্ষে ছিলেন মো. শাহাদাত হোসেন, ফেরদৌস সুলতানা ও মো. জাকির হোসেন গাজী। রুহুল আমীন হাউজের পক্ষে ছিলেন জায়েদ ইমতিয়াজ, শিউলি রানী আচার্য্য ও অভ্রজিৎ দাস। মতিউর রহমান হাউজের পক্ষে ছিলেন বদরুন্নেছা বিথী, তানিয়া জেসমিন ও মোহাম্মদ ইমরান হোসাইন এবং মুন্সি আব্দুর রউফ হাউজের পক্ষে ছিলেন রাজীব চন্দ্র দাশ, ফরিদ আহমেদ পাটওয়ারী ও মরিয়ম বেগম । পুরো অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়