প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০
শাহজাহানিয়া হোসাইনিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্বোধন

চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ফিশারি গেট সংলগ্ন নুরজাহান ভবনে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘শাহজাহানিয়া হোসাইনিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’র শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মাদ্রাসাটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। পীরজাদা মরহুম শাহজাহান (রহ.)-এর পুণ্যময় স্মৃতিতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন (মেহেদী হাসান)।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদাল হোসাইন রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী এবং মাদ্রাসার পরিচালক শায়েখ মো. নোমান হোসাইন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।








