প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৯
আল্লাহর বিধান প্রতিষ্ঠাই শান্তির একমাত্র পথ
---বাগাদী ইউনিয়নে হাতপাখার প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

বাগাদী ইউনিয়নে হাতপাখার প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নে হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, প্রচলিত পশ্চিমা আইনে দেশ চালানোর কারণে অতীতে কেউ ফ্যাসিস্ট হয়েছে, কেউ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দেশে সন্ত্রাস এবং অরাজকতার মূল কারণ প্রচলিত আইন। এই সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা। আল্লাহর বিধান প্রতিষ্ঠাই শান্তির একমাত্র পথ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে আল্লাহর আইনে দেশ চালাবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশের শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনীতি গড়ে তুলবে।
|আরো খবর








