মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৫:০৯

মতলবে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মতলব দক্ষিণে সাপের কামড়ে শারমিন আক্তার ( ২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে মতলব পৌরসভার নবকলস গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি পৌর এলাকার চরনিলক্ষী গ্রামের মো. হান্নান মীরের মেয়ে। তিনি ফরিদগঞ্জ উপজেলার রাজু পাটোয়ারীর স্ত্রী।

সরেজমিনে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ টয়লেটে যাওয়ার জন্যে ঘর থেকে বের হন। এ সময় পায়ের মধ্যে বিষধর সাপ দংশন করে। এরপর ডাক-চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষণে বিষধর সাপ চলে যায়। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন শারমিন। গ্রাম্য কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্যে নেওয়া হয় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে। চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন। পরে সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহত শারমিন আক্তারের বাবা মো. হান্নান মীর বলেন, মেয়েকে সাপে কামড় দেওয়ার পর এলাকায় কবিরাজ দিয়ে প্রাথমিক চিকিৎসা করি। তারপর ২ নভেম্বর চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে অ্যান্টিভেনম ও চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসি। গতকাল মোটামুটি সুস্থ ছিলো। আজ সোমবার সকালে নবকলস গ্রামে ওর নানার বাড়িতে আমার মেয়ে মারা যায়। একটা নয় মাসের নাতনি আছে। আল্লাহ কিভাবে আমার মেয়েটারে নিয়ে গেলো জানি না।

এদিকে কম বয়সী গৃহবধূ শারমিন আক্তারের মৃত্যুতে এলাকায় (নিজের বাড়ি, নানার বাড়ি ও শ্বশুর বাড়ি) শোকের মাতম বইছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়