বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫

ইনার হুইল ক্লাবের মাস্ক বিতরণ

অনলাইন ডেস্ক
ইনার হুইল ক্লাবের মাস্ক বিতরণ

সাক্ষরতা দিবস উপলক্ষে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব ২৫ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে আসতে উদ্বুদ্ধ করতে কাপড়ের তৈরি উন্নতমানের মাস্ক (বার বার ব্যবহারযোগ্য) বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডাঃ মাসুদ হাসান ও রোটাঃ ডাঃ রাশেদা আক্তার।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটাঃ মাহমুদা খানম, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, মিতু আক্তার, পিপি তাসলিমা মুন্নী, আইএসও আফরোজা পারভীন, এডিটর নাসরিন হোসেন নওশীন, মেম্বার রেবেকা সুলতানা ও রুবিনা মরিয়ম।

সার্বিক সহযোগিতায় ছিলেন রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।

সবশেষে শিক্ষার্থীদেরকে করোনার হাত থেকে বাঁচার জন্যে স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনে মাস্ক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়