প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০
মাইক্রোবাস উঠে গেল দোকানে, নিহত ১

হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল বাবুল বকাউলের (৫৫)। সে ওই ইউনিয়নের রবিদাসপাড়ার বকাউল বাড়ীর বাসিন্দা। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কাপাইকাপ এলাকায় স্থানীয় একটি দোকানে বসে চা পান করছিল কয়েকজন। ওই সময় একটি মাইক্রোবাস সড়ক থেকে ছিটকে দোকানের উপর উঠে যায়। এতে বাবুল বকাউলসহ কয়েকজন মারাত্মক আহত হয়। পরে তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক বাবুল বকাউলকে মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান খোরশেদ বকাউল আহত অবস্থায় দুইজনকে নিয়ে আসে। পরে চিকিৎসকেরা বাবুল বকাউলকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ হারুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।








