শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ২২:৫১

মেঘনা ট্রেনে কাটা পড়ে পা হারালেন বৃদ্ধা

মেঘনা ট্রেনে কাটা পড়ে পা হারালেন বৃদ্ধা
অনলাইন ডেস্ক

চাঁদপুর আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পথচারী এক বৃদ্ধার পা বিচ্ছিন্ন হয়েছে। রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি।

সোমবার(২৫ মার্চ) রাতে চাঁদপুর শহরের রেলওয়ে বকুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী হতদরিদ্র ওই বৃদ্ধার নাম শাহিলা ভানু (৫০)। তাৎক্ষণিক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় পথচারীরা।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ হাসান বলেন,

সোমবার রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি।চাঁদপুর কোর্টস্টেশন এসে বড়স্টেশনে যাবার সময় দুর্ঘটনা ঘটলে তার পা বিচ্ছিন্ন হয়। তাকে মেডিকেলে পাঠানো হয়েছে।’

আহত বৃদ্ধা শাহিলা ভানু ময়মনসিংহ জেলায় মৃত আব্দুল মালেক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে কাঁচা কলোনিতে বসবাস করে স্থানীয়ভাবে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ হাসান জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়