সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২১:৫৪

ফরিদগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস

'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ও গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ' এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে ফরিদগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, থানার এসআই আমজাদ আলী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুন্নবী নোমান, সদস্য জিয়াউর রহমান, সাবেক সদস্য শামীম হাসান, আনোয়ার হোসেন সজীব প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ১৫টি ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া একটা দেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি খেলায় একজন খেলোয়াড় শুধু নিজের পরিবারকে নয়, পুরো জাতিকে প্রতিনিধিত্ব করেন। তাই বর্তমান বিশ্বে খেলাধুলাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বর্তমান সরকার ইতোমধ্যেই ক্রীড়া এবং ক্রীড়াবিদদের নিয়ে উৎসাহ দিতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। ক্রীড়া দিবস উপলক্ষে আমরা ফরিদগঞ্জের ১৫টি ক্রীড়া ক্লাবকে উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু ক্রীড়া সামগ্রী প্রদান করছি। আশা করছি এই সামগ্রী দিয়ে আপনারা ক্রীড়াচর্চা অব্যাহত রাখবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়