সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২১:৪৯

মতলব উত্তরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

মতলব উত্তরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এমদাদুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব আলম লাভলু, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, ক্রীড়া সংগঠক রাজিব মিয়া, আফরোজা মাসুদ ঝুনু, উপজেলার কর্মকর্তা এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়