শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৫:০৯

ঢাকায় চিকিৎসাধীন বিএনপি নেতা আবু তাহের খোকনের সুস্থতায় দোয়া কামনা

জসীমউদ্দীন (হৃদয়)।।
ঢাকায় চিকিৎসাধীন বিএনপি নেতা আবু তাহের খোকনের সুস্থতায় দোয়া কামনা

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়নের কৃতী সন্তান, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস মো. আবু তাহের খোকন গুরুতর কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার আল আরাফাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর আড়াইটায় তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার ৪০৪ নম্বর বেডে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তাঁর আশু সুস্থতা কামনা করে পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে চাঁদপুর সদর ও শাহ মাহমুদপুর ইউনিয়নবাসীসহ সকল দলীয় নেতাকর্মীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছোট ভাই মো. শামীম হোসেন মিজি (সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, চাঁদপুর জেলা শাখা, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি)।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় অপারেশন সফল হয়েছে। তবে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্যে সবার আন্তরিক দোয়া প্রয়োজন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করে আবারও সবার মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন--সে দোয়াই চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়