শনিবার, ১৬ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৫:৪৪

"কুমিল্লা বিভাগ গঠন জনগণের দাবি হলে তা পূরণ করা হবে" — প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান

তারেক রহমান

বলেছেন, "কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা যদি এই অঞ্চলের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি হয়ে থাকে, তবে ইনশাআল্লাহ তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পর্যায়ক্রমিকভাবে পূরণ করে।"

আজ শনিবার (১৬ মে, ২০২৬) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক বিশাল পথসভায়

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পথসভায় বক্তব্য রাখার একপর্যায়ে উপস্থিত হাজারো জনতা একসঙ্গে 'কুমিল্লা বিভাগ চাই'

স্লোগানে মুখর হয়ে উঠলে প্রধানমন্ত্রী হাসিমুখে তাঁদের আশ্বস্ত করে বলেন, "আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছেন—কী চাই? কুমিল্লা বিভাগ? ঠিক আছে, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে।" প্রধানমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরো সভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশ পুনর্গঠনে সবার সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যেসব পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেছিলাম, মানুষ সেই আস্থার জায়গা থেকেই আমাদের ম্যান্ডেট দিয়েছে। আমরা জনগণের প্রতিটি অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।"

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় কুমিল্লা ও আশপাশের বিভিন্ন উপজেলার সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বরুড়ার এই সংক্ষিপ্ত পথসভা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়