বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২০:১১

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাড. একেএম সলিম উল্যা সেলিমের দায়িত্বগ্রহণ

পলাশ দে
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাড. একেএম সলিম উল্যা সেলিমের দায়িত্বগ্রহণ
ছবি ক্যাপশন- চাঁদপুর জেলা পরিষদে নবযোগদানকৃত প্রশাসক একেএম সেলিম উল্লাহ সেলিম-এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি এবং নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় জেলা পরিষদ হল রুমে এক আনন্দঘন পরিবেশে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

এ উপলক্ষে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে লাল গালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও চাঁদপুরের সংসদ সদস্যগণের ঐকমত্যের ভিত্তিতে একজন ত্যাগী ও সংগ্রামী নেতাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে। ২০০৯ সাল থেকে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন-সংগ্রাম করেছি। আজ অ্যাড. সেলিম ভাই জেলা পরিষদের দায়িত্বগ্রহণ করছেন, যা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের। আমি বিশ্বাস করি, তিনি সততার সাথে চাঁদপুরবাসীর কল্যাণে উন্নয়নমূলক কাজ করে যাবেন।

​নবনিযুক্ত প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম তাঁর বক্তব্যে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। তিনি বলেন, দায়িত্ব গ্রহণ করার চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। আমি যেন ধৈর্য ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেজন্যে চাঁদপুরবাসী ও জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা কৃষক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​এছাড়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়